Logo

পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২৮ নভেম্বর, ২০২৫, ১২:০০
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। ভোরের প্রথম আলো ফোটার আগ থেকেই বইতে থাকা কনকনে হিমেল হাওয়া আর বাতাসে জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে রীতিমত কাঁপিয়ে দিচ্ছে। গত কয়েকদিন ধরেই দিনের উজ্জ্বল রোদ আর রাতের তীব্র শীতের বড় তাপমাত্রা পার্থক্য স্থানীয়দের ভোগান্তি যেন বাড়িয়ে দিয়েছে

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিলো ৫৯ শতাংশ।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের হিমালয় হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে। তবে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরের ওঠানামা করলেও এই তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে জানায় আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

এ বিষয়ে তেঁতুলিয়ার বুড়াবুড়ি এলাকার কৃষক হবিবর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ভোরবেলা দোকান খুলতেই হাত-পা জমে আসে। ঠান্ডা হাওয়া সরাসরি লাগে। লোকজনও সকাল সকাল খুব একটা বের হয় না। ব্যবসায়েও এর প্রভাব পড়ছে।

জেলা শহরের রিকশাচালক জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে হোসেন বলেন, ভোর থেকে কামাই কমে গেছে। লোকজন ঠান্ডায় বের হয় না। তবুও কাজ তো করতে হবে। তাই মোটা কাপড় পড়ে রিকশা চালাই।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্ত জিতেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ উঠানামা করছে এবং শীত নামতেও শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হবে। শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD