Logo

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহে কাঁপবে দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ২৩:২১
ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহে কাঁপবে দেশ
ছবি: সংগৃহীত

এই শীতের মৌসুমে দেশের মানুষ শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠান্ডার মুখোমুখি হতে যাচ্ছেন। তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এবারের শীতে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দপ্তর জানায়, এবার ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উপর দিয়ে। তবে এর মধ্যে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সে.) রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলেতে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘনকুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD