Logo

ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০১
ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (আজ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দিনের প্রথমার্ধে উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসাথে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD