Logo

তীব্র শীতের মাঝে দেশে বৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৩:১০
তীব্র শীতের মাঝে দেশে বৃষ্টির সম্ভাবনা
ছবি: প্রতিনিধি

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় শীতের প্রভাব অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বিজ্ঞাপন

এদিকে টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। আজ সেখানে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD