Logo

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৩০
দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের উঁচু এলাকায় শীতের প্রভাব এখনও তীব্র রয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হলেও আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুটা অপ্রত্যাশিত পূর্বাভাস পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আটটি জেলায় বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া সাময়িকভাবে শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমার ইঙ্গিত মিললেও একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কারণে আবহাওয়ায় ভিন্নতা দেখা দিতে পারে। ফলে আগামী একদিনে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি চোখে পড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD