Logo

ফেব্রুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৩
ফেব্রুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

শীত বিদায়লগ্নে আবারও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।

বিজ্ঞাপন

রবিবার (২ ফেব্রয়ারি) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এ সময় নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হতে পারে। তবে মাসের শেষার্ধে কোথাও কোথাও ১–২ দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD