Logo

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০
পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে আজ কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আবহাওয়া দপ্তরের তথ্যে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখনও একই অঞ্চলে রয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও আশপাশের অঞ্চলে।

এই পরিস্থিতিতে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যান্য অঞ্চলে তা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD