ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৬ ডিগ্রি

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ।
বিজ্ঞাপন
এদিকে আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।








