Logo

অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৫:৪৪
অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী
ছবি: সংগৃহীত

শীতের রেশ ধীরে ধীরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সোমবার (২ মার্চ) সকালে ঢাকার আকাশ মেঘলা হয়ে ওঠে। দুপুরে শহরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার পাশাপাশি আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। 

গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এরপর গত সপ্তাহে আবার বৃষ্টি হয়। তবে রাজধানীতে বৃষ্টি হয়নি। হয়েছে মূলত উপকূলীয় জেলা সাতক্ষীরা, বরিশালের দিকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD