Logo

দুপুরের মধ্যে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১২:৩৩
দুপুরের মধ্যে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দওেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে, যা স্থানীয়ভাবে ঝড়ো পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। আকস্মিক দমকা হাওয়ার কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করে সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD