Logo

পূর্বাভাস : ঈদ আনন্দে মিশে থাকতে পারে বৃষ্টির ছোঁয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২৬, ২০:৩৮
পূর্বাভাস : ঈদ আনন্দে মিশে থাকতে পারে বৃষ্টির ছোঁয়া
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দমুখর দিনেও দেশের আকাশে থাকবে আংশিক মেঘলা আবহাওয়া ও হালকা বৃষ্টির ছোঁয়া। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলমান বৃষ্টি রোববার পর্যন্ত দেশে কিছুটা বিরতিহীনভাবে অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

ঈদের দিন শনিবার (২১ মার্চ) ঢাকার সঙ্গে দেশের পাঁচটি বিভাগে কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, যদিও বৃষ্টির সম্ভাবনা আছে, তবে কোথাও অতিভারী বর্ষণ হওয়ার আশঙ্কা নেই। মূলত এক-দু’ পশলা বৃষ্টি হবে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। অর্থাৎ পুরো দেশের আকাশ একই সময়ে বর্ষণমুখর হবে না, বরং একেক স্থানে ভিন্ন সময়ে বৃষ্টি হবে।

বিজ্ঞাপন

ঢাকার আকাশেও কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মার্চ ও এপ্রিল মাসকাল বৈশাখী মৌসুমের সময়, এই সময়ে হালকা বৃষ্টি ও ঝড়ে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে।

তিনি আরও বলেন, ঈদের দিন হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও এটি তীব্র বা দীর্ঘস্থায়ী হবে না।

বিজ্ঞাপন

রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে ঈদে মানুষ ঘরমুখী হবে, তাই আবহাওয়া অধিদপ্তর হালকা বৃষ্টি ও ঝড়ের কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষত, ঈদগাহ ও বড় আকাশবিস্তার স্থানগুলোতে নামাজ বা ঈদ সমাবেশে উপস্থিত মুসল্লিদের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD