Logo

তাপমাত্রা বাড়ছে, সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১২:২১
তাপমাত্রা বাড়ছে, সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রোববার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য ওঠানামা করতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু–একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে এবং আজও তা অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা যশোরে রেকর্ড করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD