Logo

তাপপ্রবাহে পুড়ছে ৬ জেলা, বৃহস্পতিবার থেকে কমতে পারে গরম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ২১:০৭
তাপপ্রবাহে পুড়ছে ৬ জেলা, বৃহস্পতিবার থেকে কমতে পারে গরম
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতা কমতে শুরু করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD