Logo

ঢাকায় গরম নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৭
ঢাকায় গরম নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

ঢাকায় টানা কয়েকদিন ধরে চলা তাপদাহে জনজীবন নাকাল হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় আজও রাজধানীতে গরমের প্রভাব বজায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাতের তথ্যও পাওয়া গেছে।

অন্যদিকে, দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বিজ্ঞাপন

তবে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। তাপমাত্রার দিক থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে, দেশের বাকি অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও কিছু অঞ্চলে সামান্য কমলেও অধিকাংশ এলাকায় তা স্থির থাকতে পারে।

এছাড়া, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ভোর থেকে দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD