Logo

ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১২:০২
ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ ২১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের সব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তবে একই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD