Logo

সন্ধ্যার মধ্যে ৫ অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১২:৩১
সন্ধ্যার মধ্যে ৫ অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে আজ (সোমবার) সন্ধ্যার আগেই কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলেও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD