Logo

উত্তাল সাগরের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৬
উত্তাল সাগরের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠতে পারে—এমন পূর্বাভাসে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জেলে ও নৌযানগুলোকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং উপকূলের কাছাকাছি থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বায়ুমণ্ডলীয় অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য জেলে ও ট্রলার মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD