Logo

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৮:৪৪
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের তীব্রতা বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত ওই বার্তায় উল্লেখ করা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য স্থানে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ো আবহাওয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের নদীবন্দরগুলোকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD