Logo

সারাদেশে কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৬:২৩
সারাদেশে কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও কালবৈশাখীর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এবং দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD