Logo

দুপুরের আগে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১১:১৪
দুপুরের আগে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

দেশের পাঁচ অঞ্চলে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

রোববার (৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরকে পুনরায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD