Logo

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মে, ২০২৬, ১৫:৪৬
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

দেশের তিন জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা সতর্ক বার্তায় বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট তিন জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD