Logo

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ২০:০৯
তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের বিস্তার আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির কারণে আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরও অগ্রসর হয়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এ অবস্থায় বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সব মিলিয়ে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরির্বিত থাকতে পারে। আর চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD