দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
রবিবার (২৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।







