আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরেই টানা ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অতিভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ঘটছে,। অন্যদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ বাড়লেও এখনই স্বস্তির কোনো খবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন এলাকায় আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে রাজধানী ঢাকার আবহাওয়া নিয়েও রয়েছে বাড়তি উদ্বেগ। এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতির প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।








