Logo

বাংলা‌দে‌শের বন্যায় প্রাণহানিতে শোকাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬, ১৮:৪১
বাংলা‌দে‌শের বন্যায় প্রাণহানিতে শোকাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান বন্যা, পাহাড়ধস এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রবিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ।

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD