Logo

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৬, ১৬:৪৪
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সন্ধ্যা পর্যন্ত আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ট্রেস হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও জানিয়েছে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD