Logo

শনিবার পর্যন্ত সৌদিতে ভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ২১:৪২
শনিবার পর্যন্ত সৌদিতে ভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। খবর গালফ নিউজের

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ধূলিঝড়, জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডার, হাইল ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মক্কা নগরীর পাশাপাশি তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া জেদ্দা, রাবিগ ও খুলাইস এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।

এনসিএম জানিয়েছে, ঝড়ের সময় প্রবল বাতাসের কারণে সড়কে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাশাপাশি উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় টর্নেডো ও জলস্তম্ভের মতো প্রাকৃতিক পরিস্থিতিও তৈরি হতে পারে।

বৈরী আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা মেনে চলার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD