Logo

আঘাত হানার দ্বারপ্রান্তে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু, সমুদ্রবন্দরে সতর্কতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৯:২৭
আঘাত হানার দ্বারপ্রান্তে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু, সমুদ্রবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান গতিপথ ও পরিস্থিতি বিবেচনায় সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। তবে এর প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন

সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

এ সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় বাতাসের গতি ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছাকাছি সাগর বেশ উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD