Logo

পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ১১:১৫
পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ অঞ্চলে বুধবার দুপুরের আগেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

২৬ আগস্ট ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD