Logo

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৮
দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা
ছবি: সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগের বিভিন্ন জেলায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (বিডব্লিউওটি)। কোথাও কোথাও সাময়িকভাবে মুষলধারে বৃষ্টি হতে পারে। এতে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি। সংস্থাটি জানিয়েছে, এ সময় খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের কিছু এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নিচু জায়গায় সাময়িক পানি জমতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি এলাকায় সাময়িক ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের ভারী বর্ষণের ফলে নিচু এলাকায় পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুর জেলার অনেক এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব এলাকার কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

একইসঙ্গে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি জেলাগুলোতেও ১ থেকে ২ দফা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দু-এক জায়গায় সাময়িক ভারী বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টির বিস্তার বিক্ষিপ্ত হতে পারে। ফলে উল্লিখিত জেলাগুলোর সব অঞ্চলে সমানভাবে বৃষ্টিপাত নাও হতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD