Logo

দেলোয়ারের টিউলিপ বাগান দেখতে গেলেন মালদ্বীপের হাই কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪:১৭
দেলোয়ারের টিউলিপ বাগান দেখতে গেলেন মালদ্বীপের হাই কমিশনার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে টিউলিপ ফোটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে কেওয়া দক্ষিণ খন্ড গ্রামে মৌমিতা ফ্লাওয়ার দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগানটি দেখতে আসেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজিম্যাথ সামির। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে তিনি ওই বাগানে যান।

বিজ্ঞাপন

মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক ও টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন জানান, হাই কমিশনার তাদের সাথে টিউলিপ বাগান ঘুরে দেখেছেন। এসময় তিনি ফুলের সঙ্গে বেশকিছু ছবি তুলেন। পরে তার সঙ্গে থাকা সহকর্মীদের নিয়ে টিউলিপ বাগান পরিদর্শন করেন।

টিউলিপ বাগানের প্রশংসা করে হাই কমিশনার বলেন, বাংলাদেশে টিউলিপ ফোটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন। টিউলিপ বাগানটি তার কাছে খুব সুন্দর লেগেছে। তিনি বাংলাদেশে টিউলিপ বাগানের সফলতা কামনা করেন। টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।

বিজ্ঞাপন

টিউলিপ বাগানের মালিক দেলোয়ার-সেলিনা দম্পতির মালদ্বীপের হাই কমিশনার ও অন্যান্যরা।

এ সময় উদ্যোক্তা দেলোয়ার হোসেনের কাছে ফুলের বাল্ব রোপনের সময়সীমা, ফুল ফোটার সময়, ব্যাপ্তি, আবাদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিদিন দর্শণার্থীর সংখ্যা কত ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন হাই কমিশনার। আগামীবছর ফুল ফোটার শুরুর দিকে বাগান দেখতে আসবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, হাই কমিশনের থার্ড সেক্রেটারী ফাথিম্যাথ মোহামেদ দিদিসহ কমিশনের প্রশাসনিক প্রটোকল কর্মকর্তা আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD