সাদুল্লাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস সচেতনতা সভা

‘এক দেশ, এক লেনদেন—ক্যাশলেস বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে পূবালী ব্যাংক পিএলসি উপশাখার আয়োজনে গ্রাহক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ আগস্ট) সকালে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সাধারণ গ্রাহকদের ব্যাংকিং লেনদেন আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতেই এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাদুল্লাপুর পূবালী ব্যাংক পিএলসি উপশাখার প্রধান কর্মকর্তা মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথিরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক মো. রকিবুল হাসান, সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শম্ভুচরণ দাস, সাদুল্লাপুর পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক মো. নুরুল সামছুল হুদা, সাদুল্লাপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান সাবু এবং বিশিষ্ট ব্যবসায়ী মজিদুল হক টিটু।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ক্যাশলেস লেনদেন সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে গ্রাহকরা সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন।
তারা আরও বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে সাধারণ গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে গ্রাহকদের আরও সচেতন ও অভ্যস্ত করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।








