কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম সিনেমা হল প্রাঙ্গণে কাপ্তাই থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেপিএমের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকাসক্তির কারণে অপরাধপ্রবণতা বাড়ার পাশাপাশি তরুণ সমাজের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবাই সচেতন হলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
বক্তারা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাবেশ থেকে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।








