Logo

কটিয়াদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক কর্মসূচি

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
২০ জুলাই, ২০২৬, ১৪:৪১
কটিয়াদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক কর্মসূচি
ছবি: সংগৃহীত

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসারে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখা।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) কটিয়াদী সরকারি কলেজ-সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোডের উদ্বোধন এবং একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখার ব্যবস্থাপক এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল মোখলেসুর রহমান। কর্মসূচির উদ্বোধন করেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মণ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ক্যাশলেস লেনদেনের সুবিধা তুলে ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও সহজ করে তোলে। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিংয়ের বিকল্প নেই। তাই গ্রাহক ও ব্যবসায়ীদের ডিজিটাল ব্যাংকিং এবং বাংলা কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান বক্তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD