Logo

ফাইনালে আর্জেন্টিনার হারের পর অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
২০ জুলাই, ২০২৬, ১৮:১৯
ফাইনালে আর্জেন্টিনার হারের পর অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর অসুস্থ হয়ে সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামে এক ফুটবল সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার ফজলু হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, লাল্টু হোসেন আর্জেন্টিনা দলের নিবেদিতপ্রাণ সমর্থক ছিলেন। রবিবার (১৯ জুলাই) রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখেন তিনি। স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার পর তিনি চুপচাপ বাড়ি ফিরে যান। পরে টয়লেটে গেলে তার স্ত্রী তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেশী মো. রবি জানান, তারা একসঙ্গে খেলা দেখছিলেন। আর্জেন্টিনা গোল হজম করার পর থেকেই লাল্টু হোসেনকে ভীষণ ভেঙে পড়তে দেখা যায়। এমনকি তিনি কেঁদেও ফেলেছিলেন। পরে কখন তিনি বাড়ি চলে গেছেন, তা কেউ খেয়াল করেননি। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর আসে।

সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD