Logo

আগুনে পুড়ে ছাই বিধবার শেষ আশ্রয়, নিঃস্ব রজুপা

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৪ নভেম্বর, ২০২৬, ২২:০৪
আগুনে পুড়ে ছাই বিধবার শেষ আশ্রয়, নিঃস্ব রজুপা
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে বিধবা রজুপার বসতবাড়ি। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে শেষ আশ্রয়টুকুও হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে হঠাৎ রজুপার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রসহ সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বামীহারা রজুপা। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটানোর আশঙ্কা তৈরি হয়েছে তার। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি আমরা জানতে পেরেছি। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে। অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন রয়েছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD