Logo

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে দুই শতাধিক কারখানায় ছুটি

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
৪ নভেম্বর, ২০২৬, ২০:৪৫
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে দুই শতাধিক কারখানায় ছুটি
ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট কারখানাগুলোতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতির কারণে দুই শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, শ্রমিকদের ঘিরে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যের সংখ্যাই বেশি। হেমায়েতপুরে শুরুতে তারাই পোশাক কারখানায় হামলা চালান। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। প্রকৃত শ্রমিকেরা আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

এসপি আরও জানান, হেমায়েতপুর এলাকা থেকে একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ককটেল বিস্ফোরণ করেছিলেন। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD