Logo

আর্জেন্টিনার পরাজয়ে ভেড়ামারায় সমর্থকের আত্মহত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
২০ জুলাই, ২০২৬, ১৭:২৩
আর্জেন্টিনার পরাজয়ে ভেড়ামারায় সমর্থকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। স্বজন ও স্থানীয়দের দাবি, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে সমর্থিত দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ফল প্রকাশ হয়নি।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষী ক্লাব এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. আফজাল হোসেনের একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখেন সুমন। তিনি আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। খেলা উপলক্ষে বন্ধুদের জন্য নিজের উদ্যোগে খিচুড়ি ও গোশতের আয়োজনও করেছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খেলা শেষে ভোর ৪টার দিকে বাড়িতে ফিরে নিজের কক্ষে যান। পরে তার স্ত্রী জেমি খাতুন ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখেন, ঘরের বাঁশের আড়ার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে সুমন ঝুলছেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে দড়ি কেটে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সুমনের বন্ধু রিপন আলী বলেন, তিনি ফুটবলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক ছিলেন এবং বন্ধুদের সঙ্গে নিয়মিত খেলা দেখতেন। ফাইনাল ম্যাচ উপলক্ষে সবার জন্য খাবারের আয়োজনও করেছিলেন। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি।

নিহতের বাবা আফজাল হোসেন বলেন, ছেলে খেলা দেখে বাড়িতে ফেরার সময় তিনি মাঠে যাচ্ছিলেন। পরে স্বজনদের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান। তিনি বলেন, সুমনের দুটি ছোট সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়েই এখন সবচেয়ে বেশি চিন্তিত পরিবার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিলের দাবি, সমর্থিত দলের পরাজয়ে হতাশ হয়ে সুমন এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে কোনো স্বাধীন তদন্তের তথ্য এখনো প্রকাশ হয়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ফুটবলের একজন বড় সমর্থক ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD