Logo

হরমুজ প্রণালিতে হামলায় প্রাণ হারানো নাবিকদের বেশিরভাগ ভারতীয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ১৬:৫৯
হরমুজ প্রণালিতে হামলায় প্রাণ হারানো নাবিকদের বেশিরভাগ ভারতীয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি এখন বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ সামুদ্রিক অঞ্চলে পরিণত হয়েছে। এই সংঘাতের মধ্যে গত ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন ১৬ জন নাবিক, যাদের মধ্যে সাতজনই ভারতীয়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের প্রায় ৪৪ শতাংশই ভারতের নাগরিক।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার পর ইরান তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপের পর সেই অবরোধ অতিক্রমের চেষ্টা করা কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ থেকে ১১ জুনের মধ্যে মার্কিন বাহিনীর হামলায় এমটি মারিভেক্স, এমটি সেত্তেবেলো এবং এমটি জালভির নামের তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের চালানো পৃথক হামলায় আরও চার ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পরদিন, অর্থাৎ ১ মার্চ, ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি জাহাজে হামলায় প্রথম ভারতীয় নাবিক নিহত হন।

এ ছাড়া পারস্য উপসাগর ও ওমান উপসাগরে সংঘটিত বিভিন্ন হামলার ঘটনায় প্রায় ১৮০ ভারতীয় নাবিক জীবনঝুঁকির মধ্যে পড়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD