Logo

ফুলবাড়ীয়া সফরে উন্নয়ন ও জনসেবায় দিকনির্দেশনা দিলেন জেলা প্রশাসক

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২০ জুলাই, ২০২৬, ১৯:২৭
ফুলবাড়ীয়া সফরে উন্নয়ন ও জনসেবায় দিকনির্দেশনা দিলেন জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। দিনব্যাপী সফরে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদে পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।

সফরের শুরুতে জেলা প্রশাসক ফুলবাড়ীয়া থানা পরিদর্শন করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে উপজেলা ভূমি অফিসে নবনির্মিত পুকুরের পাকা ঘাটলা উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই সঙ্গে পোনা মাছ অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ, জলজ সম্পদ বৃদ্ধি ও টেকসই উন্নয়নে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সততা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে উপজেলার ১০ নম্বর কালাদহ ইউনিয়ন পরিষদে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে অংশ নিয়ে জেলা প্রশাসক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের পরামর্শ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে কালাদহ ইউনিয়নে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকসহ অন্যান্য অতিথিরা। তারা মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD