Logo

মেয়েকে মাদ্রাসায় দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১২ জুলাই, ২০২৬, ১৪:৫০
মেয়েকে মাদ্রাসায় দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার
ছবি: সংগৃহীত

রংপুরে ছয় বছর বয়সী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাওয়ার পথে বাসচাপায় আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

রবিবার (১২ জুলাই) সকালে নগরীর মডার্ন মোড়ে তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবুল কাশেম হেঁটে তার ৬ বছর বয়সি মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে পড়ে এবং ইউটার্ন নেওয়ার সময় আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার কোলে থাকা মেয়ে প্রাণে বেঁচে যায়।

পরে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন।

রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ারুল হক জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাসটিতে আগুন দিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD