পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই

পঞ্চগড়ে একই দিনে পৃথক ভাবে সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। এর মধ্যে একজনকে বিষধর সাপ কামড় দেওয়ায় তাকে তাৎক্ষণিক এন্টিভেনাম দেওয়া হয়েছে। আরেকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দুটি ঘটনা ঘটে। আহতরা হলেন আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে উমর ফারুক (২০)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা সাপটি মেরে সেটি সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকরা সাপটি দেখে প্রাথমিকভাবে এটিকে কোবরা বলে শনাক্ত করেন। বিষধর সাপের কামড় নিশ্চিত হওয়ায় নজরুল ইসলামকে দ্রুত এন্টিভেনাম দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
এদিকে একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে পাট কাটার সময় উমর ফারুক সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় একটি সাপ এসে আমার ছেলেকে পায়ে কামড় দেয়। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে ডাক্তাররা ইনজেকশন দিয়েছেন। এখন সে সুস্থ আছে।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, শনিবার সাপে কাটা দুইজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দিয়েছিল। তাই তাকে এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অপর রোগী উমর ফারুককে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।








