Logo

বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার কাছাকাছি নদীর প্রবাহ

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২০ জুলাই, ২০২৬, ১৪:৩৩
বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার কাছাকাছি নদীর প্রবাহ
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারী বৃষ্টির কারণে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমার মাত্রা ৫২ দশমিক ১৫ মিটার নির্ধারিত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বাড়তে পারে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পানির প্রবাহ আরও বাড়ার আশঙ্কা থাকায় ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিচু এলাকাগুলো রয়েছে।

এ ছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, তিস্তার পানি বাড়লে প্রতিবছরই নদী তীরবর্তী এলাকার মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে নিম্নাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি ও যোগাযোগ ব্যবস্থায় এর প্রভাব পড়ে।

পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। নদীর পানি আরও বাড়লে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD