খিলা বাজারে দোকানে ঘুমন্ত অবস্থায় যুবকের মৃত্যু!

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুমন্ত অবস্থায় মো. রাসেল রানা (২৬) নামে এক চা বিক্রেতার ছেলের মৃত্যু হয়ে। সোমবার (২০ জুলাই) বিকেলে খিলা বাজার রেলওয়ে স্টেশনের পাশের তার দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল খিলা বাজার রেলওয়ে ষ্টেশনের সাথে থাকা দোকানে চা বিক্রি করতেন, গতরাতে বিশ্বকাপ খেলা দেখে ফজরের নামাজের পর নিজ ব্যাবসায়ীক স্থানে ঘুমায় এ অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে কয়েকজন ব্যক্তি চা পান করতে ও দোকানে টেলিভিশন দেখতে সেখানে যান। তারা রাসেলকে বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে কাছে গিয়ে শরীরে স্পর্শ করলে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন বলে মনে হয়। বিষয়টি নিশ্চিত হতে গিয়ে তারা দেখতে পান, রাসেল মারা গেছেন। এরপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন








