Logo

কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ চোরাচালান চক্রের দুইজন আটক

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৩ আগস্ট, ২০২৬, ১৫:৩৪
কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ চোরাচালান চক্রের দুইজন আটক
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটকরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ বেলালের ছেলে মো. আজিম (৩৩) এবং একই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ফারুক (২৮)।

রবিবার (

২৩ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, শনিবার কোস্ট গার্ডের কাছে তথ্য আসে, একটি অসাধু চক্র কক্সবাজার বিমানবন্দর ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন কক্সবাজারের একটি দল বিমানবন্দর এলাকার বাইরে নজরদারি জোরদার করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায়ে বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে আরোহীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।

পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলটি আটক করেন এবং এর দুই আরোহীকে হেফাজতে নেন। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি বিভিন্ন মাধ্যমে সৌদি আরব থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তারা এর আগেও একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে দাবি কোস্ট গার্ডের।

তবে আটক আজিম ও ফারুক দাবি করেছেন, তারা সৌদি আরব থেকে এসব স্বর্ণ নিয়ে এসেছেন এবং স্বর্ণের বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত ও তথ্য যাচাই কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD