Logo

বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৩, ১২:৩৭
বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার
ছবি: সংগৃহীত

আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী ও সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন

বিজ্ঞাপন

বাসচাপায় নেত্রকোণার আটপাড়া উপজেলায় আজহারুল ইসলাম নান্টু নামের বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রীসহ নয় বছরের এক মেয়ে।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে নেত্রকোণা-মদন সড়কের মাটিকাটা বাগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আজহারুল ইসলাম নান্টু জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

আটপাড়া থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন,স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে মদন থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিলেন আজহারুল ইসলাম নান্টু। পথে আটপাড়া উপজেলার মাটিকাটা বাগরা এলাকায় পৌঁছালে পেছন থেকে ছুটে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আজহারুলসহ তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজহারুল ইসলাম নান্টুকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী ও সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD