Logo

প্রশাসক পদে সোহেল খান, কলেজ ছাত্রদলের উষ্ণ সংবর্ধনা

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৭ মার্চ, ২০২৬, ১৯:১৮
প্রশাসক পদে সোহেল খান, কলেজ ছাত্রদলের উষ্ণ সংবর্ধনা
ছবি প্রতিনিধি।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

বিজ্ঞাপন

রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এতদিন জেলা প্রশাসক (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার বেলা ১২টার দিকে তিনি জেলা পরিষদে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও উন্নত কিশোরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন। আমাদের কিশোরগঞ্জ জেলায় প্রায় ৬০ লাখ গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। আমরা একটি গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেছি। জেলা পরিষদের পূর্ণ দায়িত্ব পেলে কিশোরগঞ্জের সব গাছ আমরাই রোপণ করব।

মঙ্গলবার বেলা ৩ টায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে খালেদ সাইফুল্লাহ সোহেল খান কে সংবর্ধনা জানান, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ আহমেদ লিমন এবং যুগ্ম আহ্বায়ক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এসময় আলিফ আহমেদ লিমন বলেন, বিএনপির দুর্দিনে তিনি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ ১৭ বছর তিনি বিভিন্ন মামলা- হামলা-নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছেন। তাকে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD