শেরপুর উপজেলা প্রেসক্লাবের ইফতারে মিলল সাংবাদিক-রাজনীতি-প্রশাসন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিক, রাজনীতিক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
বিজ্ঞাপন
প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন। এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমান চুন্নুও অনুষ্ঠানে যোগ দেন।
শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সামিট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-প্রশাসক সাইফুল ইসলাম লিপু, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাফফর আলী, স্বরমালিকা সংগীত একাডেমির পরিচালক আশরাফুল আলম রিপন, এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন এবং নৃত্যাঞ্জলি আর্টস একাডেমির সভাপতি কামরুল হাসান পাশা।
বিজ্ঞাপন
শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারি শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক শুভ কুন্ডুসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।








