Logo

সড়ক দুর্ঘটনার শিকার এনসিপির এমপি আতিক মুজাহিদ

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১৭ মার্চ, ২০২৬, ১৬:৫৪
সড়ক দুর্ঘটনার শিকার এনসিপির এমপি আতিক মুজাহিদ
ড. আতিক মুজাহিদ | ফাইল ছবি

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ঢাকা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, এমপিকে বহনকারী মাইক্রোবাস গাড়িটি ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এমপির সহকারী আকরাম হোসাইন বলেন, ড. আতিক মুজাহিদ ভাইকে সঙ্গে নিয়ে আমরা কুড়িগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলাম। ভোরে কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বেপরোয়া ট্রাক লেন পরিবর্তন করে আমাদের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে এমপি ড. আতিক মুজাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দুর্ঘটনার ঘটনায় স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD