Logo

ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৩, ০২:৩০
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
ছবি: সংগৃহীত

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো ভূমিকা রাখতে হবে বর্তমান সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছেন

বিজ্ঞাপন

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুরের অধ্যক্ষ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় টিটিসি অডিটোরিয়ামে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল বিশ্বাস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেমিনারে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা পালন করছে। দক্ষতা অর্জন ছাড়া যারা বিদেশে যাচ্ছেন তারা বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন। দালালদের দৌরাত্ব কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছেন।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD